সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’ 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে ইরান। তেহরানের বিরুদ্ধে নতুন করে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি তার সরকারি টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন, বেআইনিভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য ইরান আজ (সোমবার) যুক্তরকাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি করতে মামলা দায়ের করেছে।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এ যাবতকালের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে সমঝোতা সই হয় তাতে যুক্তরকাষ্ট্রও সই করেছিল। পরবর্তীতে সে সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদও অনুমোদন করেছে। কিন্তু ট্রাম্প প্রশাসন ওই চুক্তি থেকে একতরফাভাবে নিজেদের সরিয়ে নিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন : ইরানকে নিয়ে ইসরাইল আতঙ্কে কেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ