সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ক্ষমতায় গেলে আল্লাহর বিধানের যথাযথ মর্যাদা করা হবে: পাক জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের ক্ষমতায় এলে দেশে ইসলামের জয় হবে, আল্লাহর বিধানের যথাযথ মর্যাদা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির নেতা ও সিনেটের ডেপুটি চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর হায়দারি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের আদেশ সত্ত্বেও সাবেক সরকার অংশীদারীত্বের দোহাই দিয়ে নির্বাচিত হয়েছে। ২০১৩ সালের নির্বাচনে নয়ছয় করে নির্বাচিত হয়েছে সরকার। গত পাঁচ বছরে ধর্মঘট হরতালে দেশের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে।

দেশে অর্থনৈতিক অসুবিধার কোনো শেষ নেই। বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাত করে বাজেট তৈরি করে ফেলা সুন্দর দেশ চালানোর নাম নয়।

নীতি নৈতিকতা ইসলামি আদর্শই একটি দেশকে উন্নতির শেষ সীমায় পৌঁছাতে পারে। তাই জমিয়তে উলামায়ে ইসলাম দেশের মসনদে আসতে চায়। পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষকে শান্তি দিতে চায়।

আর নয় ঘাড় ব্যথা; এলো হিজামা (কাপিং থেরাপি)

আমরা নির্বাচন করতে চাই কারণ মানুষ জমিয়তে উলামায়ে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। আমরা চেষ্টা করবো সর্বাত্বক। তারপরও যদি নির্বাচনের ফলাফল ভালো না হয় তবে আমরা বুঝবো যে আমাদের ক্ষমতায় যাওয়ার সময় আসেনি।

তবে আমরা চেষ্টা করবো নিরপেক্ষ নির্বাচনের। আমাদের অনেক বাধা আসবে। যেমন নির্বাচন কমিশন আমাদের নোটিশ গ্রহণ করছে না। আমাদের অনেক কর্মী ও অপহৃত হচ্ছে। নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ সত্ত্বেও আমাদের কোন উত্তর দেয়া হচ্ছে না। এসব বাধা উপেক্ষা করেই এগিয়ে যেতে হবে।

অারও পড়ুন

ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ