শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফিলিস্তিন ইস্যুতে আয়ারল্যান্ডে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদি বাহিনীর হামলার প্রতিবাদে ইসরাইলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আয়ারল্যান্ড।খবর আল-জাজিরা-এর

ইসরায়েলি পণ্য বয়কটসহ দেশটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বুধবার একটি প্রস্তাব পাস করেছে আয়ারল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। বিলটিতে বিশ্বের অন্যান্য অধিকৃত অঞ্চলের পণ্যের আমদানি-রফতানিতেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আইনে পরিণত হতে বিলটি এখন অনুমোদনের জন্য নিম্নকক্ষে যাবে। একইদিন ইসরায়েলের এক নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিস্তিনের গাজা। অবরুদ্ধ গাজায় উৎপাদিত ফল ও সবজি আমদানির ওপর সোমবার নিষেধাজ্ঞা দেয় তেলআবিব।

এর জবাবে ইসরায়েলি ফল আমদানির ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার গাজার কৃষি মন্ত্রণালয় এ পাল্টা নিষেধাজ্ঞা দেয়। এ খবর জানিয়েছে আলজাজিরা ও আনাদলু এজেন্সি। সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন : মিয়ানমারে খনিধস: নিহত ১৫, আহত ৪৫


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ