শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মিয়ানমারে খনিধস: নিহত ১৫, আহত ৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মিয়ানমারের উত্তরাঞ্চলে খনিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৪৫ জন। শনিবার (১৪ জুলাই) কাচিন রাজ্যের হপকান্ত পান্না খনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স-এর খবরে বরা হয়।

খবলে বলা হয়, খনির একটি ঢালে স্থানীয়রা মূল্যবান পান্নার সংগ্রহে অনুসন্ধান করার সময় ভূমিধস হয়েছে। এতে অন্তত কাদামাটির নিচে চাপা পড়ে ১৫ জন নিহত হয়েছেন।

হপকান্তের প্রশাসক কিয়াও সোয়ার অং বলেন, কাদামাটির নিচ থেকে ১৫ জনের মরদেহ ও ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর খনির লোন খিন এলাকায় পান্নার অনুসন্ধান কাজ বন্ধ করা হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।বর্তমানে অনুসন্ধান বন্ধ থাকলেও, আগামীকাল পুনরায় অনুসন্ধান শুরু হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, হপকান্ত এলাকায় স্থানীয়রা প্রায়ই খনির ময়লা-আবর্জনা থেকে মূল্যবান পান্না সংগ্রহ করে। চলতি বছরের মে মাসে একই খনিতে ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে। ২০১৫ সালে হপকান্তের এই খনিতে ভূমিধসে শতাধিক মানুষ নিহত হয়।

আরও পড়ুন : ফের মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষ; নিহত ১২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ