রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

নেশার টাকা না পেয়ে শিশু মেয়েকে আছাড় মেরে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশার জন্য স্ত্রীর কাছে টাকা না পেয়ে নিজের দুই মাস বয়সী শিশু মেয়েকে আছাড় দিয়ে হত্যা করেছেন এক বাবা। একই সময়ে স্ত্রী ও অন্য সন্তানদেরও এলোপাতাড়ি মারপিট করেছেন তিনি। এ ঘটনায় লাখাই থানা পুলিশ মাদকসেবী ফাইজুল ইসলামকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লাখাই উপজেলার মানপুর গ্রামের ফাইজুল ইসলাম নেশাগ্রস্ত হয়ে প্রায়ই স্ত্রীকে মারপিট করেন।

আজ সন্ধ্যায় তিনি নেশা করার জন্য স্ত্রী নূরজাহান বেগমের কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ফাইজুল স্ত্রীকে বেধড়ক মারপিট করেন। মাকে বাচাঁতে অন্য তিন সন্তান এগিয়ে গেলে ফাইজুল তাদেরও মারপিট করেন। একপর্যায়ে খাটে ঘুমন্ত দুই মাসের শিশু মেয়ে ইকরা মনিকে ধরে ওপর থেকে মাটিতে ছুড়ে ফেলেন ফাইজুল।

এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু ইকরা মনি। নূরজাহান ও মেয়ে মারিয়া বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাইজুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত শিশু ইকরা মনির লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : কুরআন ও গিতা ছুঁয়ে শপথ; মাদক ব্যবসায়ী থেকে সুবিধা নেবেন না ৬০ পুলিশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ