সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুরআন ও গিতা ছুঁয়ে শপথ; মাদক ব্যবসায়ী থেকে সুবিধা নেবেন না ৬০ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত ৬০ জন পুলিশ কর্মকর্তা ধর্মগ্রন্থ (কুরআন শরীফ ও গিতা) ছুঁয়ে শপথ নিয়েছেন।

ভবিষ্যতে তারা কোনো মাদক ব্যবসায়ীর কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেবেন না বলে মুসলিম কর্মকর্তারা পবিত্র কুরআন ও হিন্দু কর্মকর্তারা গিতা ছুঁয়ে শপথ করেন।

শপথ নেয়ার সময় কর্মকর্তারা বলেন, আমরা মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোরতম মনোভাব পোষণ করবো, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ কিংবা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীদের প্রতি কোনোরূপ অনুকম্পা ও নমনীয়তা প্রদর্শন করবো না।

এ সময় তারা আরও বলেন, পবিত্র গ্রন্থ ছুঁয়ে বলছি, এই শপথ ভঙ্গ করলে আমি পাপী হিসেবে গণ্য হবো।

রোববার সকালে যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় এই শপথ অনুষ্ঠিত হয়।

এতে পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান (ক সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানীসহ (খ সার্কেল) সকল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ এবং সকল ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ উপস্থিত ছিলেন।

পানামা-প্যারাডাইস পেপার্সে নাম থাকা ৭ জনকে দুদকে তলব

বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীরা কে কত ব্যয় করবেন?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ