মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

দাওরায়ে হাদিসের ফলাফল আগামীকাল, যেভাবে জানবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কওমি সমন্বিত শিক্ষাবোর্ড হাইয়াতুল উলইয়ার গত ২৬ এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (তাকমিল) এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৫ জুলাই বৃহস্পতিবার বেলা এগারটায়।

মাস্টার্স সমমান ঘোষণার পর দ্বিতীয়বারের মত দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ পাওয়া যাবে জানিয়েছেন হাইয়াতুল উলইয়ার দপ্তর সম্পাদক মাওলানা অছিউর রহমান ।

তাছাড়া মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।

তিনি আরো জানান, হাইয়াতুল উলইয়ার এবার পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৪,৭৪৭; ছাত্রী ৬,০০২; মোট ২০,৭৪৯ জন।

সারাদেশে ১৭২টি ছাত্র কেন্দ্রে ও ১৫০টি ছাত্রী কেন্দ্রে এ পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন কর্তপক্ষ।

সর্বমোট মাদরাসা সংখ্যা ১০৩৮টি; পুরুষ মাদরাসা ৫৫৪টি, মহিলা মাদরাসা ৪৮৪টি। দেশের ৬টি কওমী মাদরাসা শিক্ষাবোর্ডর অধিভুক্ত দাওরায়ে হাদিস মাদরাসার ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

৬টি বোর্ড তথা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এবংবেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ সমন্বয়ে গঠিত এ বোর্ড।

তুরস্কে ছাদবিহীন মসজিদে পর্যটকদের ভিড়
ঐতিহ্যের রাজ সাক্ষী শাহ সুজা মসজিদ
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ