শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তুরস্কে ছাদবিহীন মসজিদে পর্যটকদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তাুুমিম:  তুরস্কের উত্তরপূর্বাঞ্চলের কাদারঘ এলাকায় ঐতিহাসিক একটি ছাদ বিহীন মসজিদ রয়েছে। ছাদ বিহীন এই মসজিদে শতাধিক বছর ধরে মুসল্লিরা নামাজ আদায় করছেন।

শুধুমাত্র চারপাশে পাচিল দিয়ে মসজিদের স্থান নির্ধারণ করা হয়েছে। মসজিদের কোন ছাদ নেই এবং এর মেঝে ঘাস দ্বারা সুসজ্জিত করা হয়েছে।

মসজিদটি দেখার জন্য প্রতি বছর পর্যটকগণ কাদারঘ অঞ্চলে ভ্রমণ করেন। মসজিদের পাশেই একটি সমুদ্র রয়েছে।

তুরস্কের গোমশখানা এবং ট্র্যাবেজুন রাজ্যের সীমান্তে এবং সমুদ্রের ৮০০ মিটার উঁচুতে মসজিদটির অবস্থান।

গ্রীষ্মকালে গেইসুন, গোমশখানা এবং ট্র্যাবেজুন রাজ্যের মুসলমানেরা কাদারঘ এলাকায় উপস্থিত হয়ে এই মসজিদে জুমার নামাজ আদায় করেন। ঐতিহাসিক এই মসজিদটি প্রায় ৫৫৭ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে।

এই মসজিদের পেশ ইমাম আকিফ ইয়াযজী বলেছেন: প্রতি বছর গ্রীষ্মকালে এই অঞ্চলের দারুল ইফতা ছাদ বিহীন মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য পেশ ইমাম নির্ধারণ করে।

তিনি বলেন: ইতিহাসে বর্ণিত রয়েছে মুহম্মাদ ফাতহ বাদশাহ যখন ট্র্যাবেজুন বিজয় করেন, তখন তিনি তার সৈন্যদের নিয়ে এখানে জুমার নামাজ আদায় করেছেন।

আকিফ ইয়াযজী বলেন: জুমার নামাজের পর পাথর দিয়ে মসজিদের সীমানা নির্ধারণ করতে মুহম্মাদ ফাতহ বাদশাহ তার সৈন্যদের নির্দেশ দেন এবং তখন থেকে এই মসজিদে জুমার নামাজ আদায় করা হচ্ছে।

ভোট বিষয়ে মুফতি শফি রহ. এর ঐতিহাসিক ফতোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ