সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

’তিন সিটির নির্বাচন দেখে জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নেবে বিএনপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন দেখে বিএনপি সিদ্ধান্ত নেবে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে কি না।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাসের সংহতি সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন যদি খুলনা ও গাজীপুরের মতো হয়, তাহলে বিএনপি মানুষের কাছে প্রমাণ করতে পারবে দলীয় সরকারের অধীনে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হয় না। সে ক্ষেত্রে বিএনপিকে নতুন করে চিন্তা করতে হবে সাধারণ নির্বাচনে কোনো দলীয় সরকারের অধীনে দলটি নির্বাচন করবে, নাকি করবে না।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের এই আইনমন্ত্রী বলেন, নির্বাচনে যাওয়া না- যাওয়া নিয়ে দলকে সিদ্ধান্ত নিতে হবে। তিন সিটি করপোরেশন নির্বাচন সেই পথ দেখিয়ে দেবে।

তিনি বলেন, ‘আজ এ জিনিসটা স্পষ্ট করা দরকার। সে জন্য আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব স্পষ্ট করা। কেননা তিন সিটি করপোরেশন নির্বাচনই জাতীয় নির্বাচনের আগে শেষ নির্বাচন হবে।’

আরও পড়ুন : ঐক্য সম্ভব হলে ক্ষমতায় যাওয়া সময়ের ব্যাপার: বিএনপি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ