শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ভিসা প্রক্রিয়া শুরু: প্রথমদিন ১০০ হজযাত্রীকে ভিসা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের পবিত্র হজ পালনে গমনেচ্ছু হজযাত্রীদের ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) প্রথমদিন পরীক্ষামূলকভাবে সরকারি ব্যবস্থপনার একশজন হজযাত্রীর পাসপোর্টে ভিসা দেয় সৌদি দূতাবাস। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১ জুলাই থেকে বেসরকারি হজযাত্রীদের ভিসা প্রদানের জন্য পাসপোর্ট গ্রহণ ও ভিসা প্রদান প্রক্রিয়া শুরু হবে। ভিসা প্রদানের জন্য প্রতিদিন ১০ হাজার পাসপোর্ট গ্রহণ করা হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পরিচালক (হজ) এবং আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেডের সিইও হজ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌদি দূতাবাসের কর্মকর্তাদের ভিসাসংক্রান্ত দ্বিপাক্ষিক সভায় ভিসাসহ সার্বিক হজ কার্যক্রম সম্পর্কে গুরত্বপূর্ণ আলোচনা হয়।

আগামী ২১ আগস্ট চলতি বছরের পবিত্র হজ পালনের কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং ৫২৮টি এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার হজযাত্রী হজে অংশগ্রহণ করবেন।

ইতোমধ্যেই ই-হজ পদ্ধতিতে ৫০ হাজারেরও বেশি পাসপোর্ট এনরোলমেন্ট হয়েছে। আগামী ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে।

নো-ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের গুলি; রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ