বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

নো-ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের গুলি; রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে মিয়ানমারের বিজিপি। এতে সেখানে আশ্রয় নেওয়া আনসার হোসেন (১৩) নামের এক রোহিঙ্গা কিশোর গুলিবিদ্ধ হয়। বৃহস্পতিবার (২৮ জুন) দুপুর ৩টার দিকে মিয়ানমারের বিজিপি এই গুলি চালায়।

এই ঘটনায় নো-ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে অনেক রোহিঙ্গা বাংলাদেশ সীমানায় আশ্রয় নিয়েছে।

সীমান্তের তমব্রু এলাকার বাসিন্দা আবদুল আজিজ জানান, দুপুরে ৩ জন রোহিঙ্গা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের কোনাপাড়ার দক্ষিণ পাশে খালের পাশে অবস্থান করছিলো। এ সময় মিয়ানমারের বিজিপি তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এতে আনসার হোসেন নামের এক রোহিঙ্গা কিশোর গুলিবিদ্ধ হয়। তার পিতার নাম জমির হোসেন।

তমব্রু সিমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, গুলির ঘটনায় শূন্য রেখায় আশ্রয় নেওয়া ৪ হাজার রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেক রোহিঙ্গারা আতঙ্কে বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়েছে।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমন চৌধুরী সাংবাদিকদের জানান, কোনাপাড়া আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ঘটনাটি তিনি স্থানীয়দের মাধ্যমে জেনেছেন তিনি।

আরও পড়ুন : ‘শুধু রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ যাচ্ছি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ