শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নতুন ফিচারে ব্যবহারের সময় দেখাবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এখন থেকে ফেসবুকে ব্যবহারকারী দৈনিক কতটা সময় ব্যয় করেন তা জানা যাবে। এ জন্য ‘ইওর টাইম অন ফেসবুক’ নামে নতুন ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এ ফিচারের মাধ্যমে গ্রাহক সপ্তাহের প্রতিদিন কতটা সময় ফেসবুকে ব্যয় করছেন তা জানানো হবে। সেইসঙ্গে ব্যবহারকারীর ফেসবুকে দৈনিক গড় সময় কত তা জানা যাবে এই ফিচারটি দিয়ে। খবর আইএএনএসের।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারে গ্রাহককে ফেসবুক ব্যবহারের একটি সময়সীমা ঠিক করে নেওয়ার সুযোগও দেওয়া হবে। আর ফেসবুক নোটিফিকেশন নিয়ন্ত্রণ করার একটি লিঙ্কও পাবেন গ্রাহক।

প্রসঙ্গত, এর আগে কম্পিউটার এবং স্মার্টফোনে ব্যয় করা সময়ের হিসাব দেখাতে একই ধরনের ফিচার উন্মুক্ত করেছে অ্যাপল এবং গুগলের মতো প্রতিষ্ঠানগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়, ফেসবুকের এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয়ই ডিভাইস ব্যবহারের সময় পর্যবেক্ষণ করতে নিজস্ব ড্যাশবোর্ড উন্মুক্ত করেছে।

এ ড্যাশবোর্ডে গ্রাহক দেখতে পারেন কোনো অ্যাপগুলোতে তাদের বেশি সময় যাচ্ছে। গ্রাহককে এ বিষয়ে সতর্কবার্তা দিতে পারে ডিভাইসগুলো। আর সময়সীমা অতিক্রম করলে গ্রাহককে লক করে দেওয়া হয়।

আপাতত কিছুসংখ্যক গ্রাহকের জন্য এটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে সব গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে কিনা তা জানায়নি তারা।

আরও পড়ুন : জিমেইলের নতুন ৫ ফিচার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ