শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জিমেইলের নতুন ৫ ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জিমেইল ব্যবহারকারীরা এখন থেকে পাঠানো ই-মেইলের মেয়াদ উত্তীর্ণের সময় নির্ধারণ করে দিতে পারবেন। এরকমই ৫টি ফিচার এনেছে জিমেইল।

১. কনফিডেন্সিয়াল মোড: নিরাপত্তা এবং গোপনীয়তা আরও কড়া করতে গুগল নিয়ে এসেছে এই নতুন পন্থা। এখন মেইল খুলতে গেলে আপনাকে পাসকোড এন্ট্রি করতে হবে, যা আপনার ফোনে এসএমএস-এর মাধ্যমে যাবে। শুধু তাই নয়, জিমেইল ব্যবহারকারীরা এখন থেকে পাঠানো ই-মেইলের মেয়াদ উত্তীর্ণের সময় নির্ধারণ করে দিতে পারবেন।

২. স্মার্ট রিপ্লাইস: ব্যস্ততার কথা চিন্তা করে ই-মেইলের উত্তর দেওয়ার জন্য গুগল কিছু টেমপ্লেট সংযোজন করেছে। এখন আপনাকে শব্দ খরচ করে কিছু লিখতে হবে না, তৈরি করা টেমপ্লেট ক্লিক করলেই ই-মেইলের উত্তর দিতে পারবেন।

৩. নিউ কাস্টমাইজেশন: এখন থেকে আপনি ইনবক্স কাস্টমাইজ করতে পারবেন। নতুন জিমেইলে ইনবক্সের সঙ্গে ক্যালেন্ডার সংযুক্ত থাকবে, যা আপনাকে নতুন ইভেন্ট বানাতে সাহায্য করবে। ইনবক্স থেকে না বেরিয়েই আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন।

৪. স্মার্ট কম্পোজ: জিমেইল এর অন্যতম বুদ্ধিদীপ্ত ফিচার এটি। এবার থেকে কোনও মেইল লেখার সময়ে গুগল নিজে থেকে মেইলের বিষয় অনুযায়ী শব্দগুচ্ছ বা ফ্রেজ দিয়ে দেবে। ফলে কম সময়ে আপনি মেইল লিখে লিখতে পারবেন।

৫. হাই প্রায়োরিটি নোটিফিকেশন: আপনার ইনবক্সে মেইলের গুরুত্ব বুঝে গুগল সেগুলো রিড করবে এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ইনবক্সে রাখবে বা ডিলিট করে দেবে। কোনও ম্যালওয়্যার বা থ্রেটস-এর সম্মুখীন হলে নিজে থেকেই স্ক্যান চালাবে। তা ছাড়া দীর্ঘদিন ধরে কোনও মেইলের প্রতি খেয়াল না করলে, গুগল নিজে থেকে সেগুলো আনসাবস্ক্রাইব করে দেবে। জাগো নিউজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ