শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

দেওবন্দের মতামত উপেক্ষা করে শিয়াদের ইফতার পার্টিতে সুন্নীদের উপস্থিতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়ার বিরোধিতা করে শিয়া সম্প্রদায়ের ইফতার মাহফিলে অংশ নিয়েছেন সুন্নীরা। এরআগে শিয়া সম্প্রদায়ের ইফতার মাহফিলে সুন্নীদের অংশগ্রহণ না করতে ফতোয়া দিয়েছিল দারুল উলুম দেওবন্দ। এ ফতোয়া জনসম্মুখে আসার পরই আলোচনা সমালোচনা শুরু হয়।

শিয়াদের আয়োজিত এ ইফতার পার্টিতে উভয় সম্প্রদায়ের সমাজকর্মী, সাংবাদিকদেরসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এসময় দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ড. জাফরুল ইসলাম খাঁসহ মাওলানা জিনান আসগর উপস্থিত ছিলেন। শিয়া সুন্নীদের সম্প্রীতি বজায় রাখার জন্য এ ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারের পর শিয়ার ইমামের ইমামতিতে সুন্নীরা নামাজও আদায় করেন।

উল্লেখ্য, সম্প্রতি এক লিখিত প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দের ইফতা বোর্ডে জানতে চাওয়া হয়, শিয়ারা তাদের বিবাহ ও ইফতার পার্টিতে সুন্নীদের দাওয়াত দিয়ে থাকে। তাদের এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কীনা?

এ প্রশ্নের জবাবে মুফতিদের তিন সদস্যের একটি ফতোয়ায় বলা হয়, সুন্নীদের জন্য তাদের এ ধরণের অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত। ফতোয়াটিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিলো।

সূত্র: ডেইলি সিয়াসাত

  দেওবন্দের নামে মিথ্যা ফতোয়া প্রচার; তীব্র নিন্দা জানিয়ে দেওবন্দের বিবৃতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ