শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেওবন্দের নামে মিথ্যা ফতোয়া প্রচার; তীব্র নিন্দা জানিয়ে দেওবন্দের বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : কিরানার নির্বাচনী জনসভার একটি বক্তব্যকে দারুল উলুম দেওবন্দের ফতোয়া হিসেবে প্রচার করার তীব্র নিন্দা জানিয়েছে দারুল উলুম দেওবন্দ।

দারুল উলুম দেওবন্দের এক বিবৃতিতে বলা হয়, দারুল উলুম দেওবন্দ একটি অরাজনৈতিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কোনো ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড বা পরিস্থিতি সম্পর্কে মত প্রকাশ করে না। রাজনৈতিক বক্তব্য দেয়া এই প্রতিষ্ঠানের রীতি নয়।

কয়েকটি সংবাদ মাধ্যম দারুল উলুম দেওবন্দকে জাড়িয়ে যে ধরণের দায়িত্ব জ্ঞানহীন সংবাদ প্রচার করেছে দারুল উলুম দেওবন্দ এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও ভাবছে।

এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মাদরাজী বলেন, দারুল উলুম দেওবন্দ কখনো কোনো রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেয় না। কোনো শরয়ী মাসআলার সাথে সম্পর্কিত না হলে দেওবন্দের পক্ষ থেকে কোনো সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে ফতোয়াও প্রদান করা হয় না।

তিনি বলেন, দেওবন্দ কখনো স্বপ্রনোদিত হয়ে ফতোয়া প্রদান করে না বরং কেউ ফতোয়া জানতে আবেদন করলে তার আবেদনে সাড়া দিয়ে ফতোয়া প্রদান করা হয়।

নির্বাচনী বিষয়ে দারুল উলুমকে জড়িয়ে যে বক্তব্য বা ফতোয়া কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে তাকে পুরোপুরি ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্য প্রনোদিত আখ্যা দিয়ে মাওলানা আব্দুল খালেক বলেন, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোনো দলকে ভোট দেয়া বা না দেয়ার ব্যাপারে দারুল উলুম কোনো বক্তব্য বা ফতোয়া জারি করে নি।

সূত্র: রোজনামা খবরেঁ। 

আরও পড়ুন : দেওবন্দে পড়ার আন্দোলন; যে বিষয়গুলোতে নজর দেয়া উচিত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ