শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যশোরে নয় হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী অাটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যশোর শহরতলী ঝুমঝুমপুর এলাকা থেকে চার মাদক বিক্রেতাকে নয় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার দফুদারপুর গ্রামের আবু সাইদ, একই গ্রামের তুলি, পিরোজপুর গ্রামের বুলবুলি, মধুগঞ্জ বাজার এলাকার অমিত সিদকার।

পুলিশ জানায়, একদল পুলিশ ঝুমঝুমপুর এলাকার মঙ্গলবার গভীর রাতে হান্নানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ভাড়া দেয়া ঘর থেকে নয় হাজার ইয়াবাসহ ভাড়াটে আবু সাইদ, তুলি, বুলবুলি ও অমিতকে আটক করে।

কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গ্রেপ্তাররা কেউ দুই মাস, কেউ তিন মাস ধরে হান্নানের বাড়িতে ভাড়ায় এসেছে। সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হলে তারা কালিগঞ্জ এলাকা ছেড়ে যশোরের ঝুমঝুমপুর এলাকায় বসবাস শুরু করে।

আরও পড়ুন : দেশে মাদক ও খুন মহামারির আকার ধারণ করেছে : চরমোনাই পীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ