মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দেশে মাদক ও খুন মহামারির আকার ধারণ করেছে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে মাদক ও খুন সমানতালে চলছে। দিন যত যাচ্ছে সন্ত্রাস, খুন ও মাদক মহামারি রূপ নিচ্ছে। চেইন অব কমান্ড ভেঙ্গে যাচ্ছে।

আজ এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন। সরকারকে কঠোর হস্তে মাদক নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে নিজ দলীয় লোকদের মাদকমুক্ত ও মাদক ব্যবসা ছাড়াতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রূপ লাভ করবে।

তিনি বলেন, কথিত বন্দুকযুচ্ছে চুনোপুটি মারা গেলেও রাঘব বোয়ালরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে সরকারকে বিব্রতকর পরিস্থতির মোকাবেলা করতে হবে। কেননা মাদক সমাজ ও রাষ্ট্রকে গ্রাস করে ফেলেছে। মাদকের কারণে প্রতিনিয়ত মাদকাসক্তদের দ্বারা নাজেহাল হচ্ছে অনেকে।

তিনি আরো বলেন, যুব সমাজকে চরিত্রহীন করে কারা দেশকে মেধাশুন্য করতে চায় তা খতিয়ে দেখতে হবে। ভবিষ্যত নেতৃত্বকে চরিত্রহীন ও মাদকাসক্ত করতে মাদকের সয়লাব করা হচ্ছে।

আরও পড়ুন : ‘কুরআনী ফরমূলা অনুসরণেই অপরাধমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ