শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

ন্যাটোর সদস্যপদ পাচ্ছে না কাতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‍যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো কাতারের পক্ষ থেকে এই জোটের সদস্যপদ লাভের আবেদন নাকচ করে দিয়েছে। তারা বলেছে, ন্যাটোর সদস্যপদ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর জন্য নির্ধারিত রয়েছে।

কাতারের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এক বক্তৃতায় ন্যাটো জোটের সদস্যপদ লাভের আগ্রহ প্রকাশ করার পর পশ্চিমা সামরিক জোট এ প্রতিক্রিয়া জানাল। কাতারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ন্যাটোর সদস্যপদ লাভ করা তার দেশের ‘দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য।’

২৯ দেশকে নিয়ে গঠিত ন্যাটো জোটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ব্রাসেলসে বলেছেন, “ওয়াশিংটন চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একমাত্র ইউরোপীয় দেশগুলো ন্যাটো জোটের সদস্য হতে পারে।” তবে তিনি এও বলেন, “কাতার হচ্ছে ন্যাটো জোটের মূল্যবান ও দীর্ঘদিনের অংশীদার।”

কাতারের ওপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের অবরোধ আরোপের এক বছর পূর্তিতে মঙ্গলবার কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন মোহাম্মাদ আল আতিয়া ন্যাটো জোটে যোগ দেয়ার আগহ প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, ‘ন্যাটো জোটের বাইরে এই জোটের প্রধান সহযোগী দেশ হচ্ছি আমরা... কিন্তু আমাদের লক্ষ্য এই সামরিক জোটের পূর্ণ সদস্যপদ লাভ করা। ন্যাটোর সঙ্গে আমাদের সহযোগিতা শক্তিশালী হচ্ছে এবং আমাদের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার।’

আরো পড়ুন বেফাক পরীক্ষায় কোন জামাতে পাশের হার কত?

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ