শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

বেফাক পরীক্ষায় কোন জামাতে পাশের হার কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আজ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪১তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বেলা ১০ টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস এর হাতে হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

পরীক্ষায় তাকমীল (এম.এ.) ব্যতিত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ১৯ হাজার ৫৫০ জন অংশগ্রহণ করে।  ছাত্রছাত্রীর মধ্যে পাশের হার ৭৬.৬৯। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী সংখ্যা- ৮৮ হাজার ৭২৬ জন। পাশের হার

বিভাগ :  স্টারমার্ক :  ৪৮৮৯, মুমতাজ : ১৭১২৯, জায়্যিদ জিদ্যান : ২০৫১৯ , জায়্যেদ : ২০৩৯২, মকবুল : ৩০৬৮৭।

মারহালা অনুযায়ী পাশের হার

১. ফযীলত (স্নাতক) বালক ৭৩.১৬% বালিকা ৬৮.৪৩%

২. সানাবিয়া ‘উলইয়া (উচ্চ মাধ্যমিক) বালক ৭৩.৮৪% এবং বালিকা ৫৮.০১%

৩. মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) বালক ৮৬.৭২% বালিকা৭০.২৮%

৪ ইবতিদাইয়্যাহ (প্রাইমারী) বালক ৮১.৮৩% বালিকা ৬৮.০৭%

৫. তাহফিজুল কুরআন : ৮৭.৩৬%

৬. ‘ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত : ৮৭.০৩%

ফল পেতে : পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বেফাকের ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে।

ফলাফলে কারো অসন্তুষ্টি থাকলে বা পুনরায় ফল বিবেচনা করতে চাইলে ফল প্রকাশের পর পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করা যাবে।

আরও পড়ুন : বেফাকের ৪১ তম পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে যারা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ