শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭


মাইজভাণ্ডারের মাজার থেকে মাদকসহ আটক ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর খিলগাঁওয়ের মাইজভাণ্ডার দরবার শরীফে মাদকবিরোধী অভিযান চালিয়ে অন্তত ১১ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। এসময় গাজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) রাত ৯টা থেকে দক্ষিণ বনশ্রী জি ব্লকের ছয় নম্বর রোডে মাইজভান্ডারের মাজারে এই অভিযান শুরু হয়। র‌্যাব-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মারুফ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, মাজারের মাটির নিচে ও টয়লেটের ভেতর থেকে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে তথ্য যাচাইবাছাই করা হচ্ছে।

আরও পড়ুন : ময়মনসিংহে ২ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ