শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

ময়মনসিংহে ২ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরের রেলওয়ে ব্রিজের নিচ থেকে দুই মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শহরের কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মুন্না মিয়া (৩৫) ও ইদ্রিস আলী (৪৫)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরের কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের নিচে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত মুন্না মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ১২টি ও ইদ্রিস আলীর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। পুলিশের ধারণা মাদক ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের গুলিতে এই ঘটনা ঘটেছে।

এইচজে

আরো পড়ুন গাজায় ইসরায়েলি হামলা; ৫৫ সাংবাদিক আহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ