বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

তুরস্কের জঙ্গিবিমান নিয়ে ইসরায়েলের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইজরায়েল-তুরস্ক সম্পর্ক। আর তারই জের ধরে তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান আপডেট করার সফটওয়্যার না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল।

সংবাদমাধ্যম হারেৎজকে ইসরায়েলের একজন শীর্ষপর্যায়ের কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

এ ব্যাপারে ওই কর্মকর্তা জানান, ইসরায়েল চাইছে মধ্যপ্রাচ্যে একমাত্র তারাই এফ-৩৫ বিমানের আপডেট সফটওয়্যার পাবে। অন্য কেউ যেন এ সফটওয়্যার না পায়। এর কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল সামরিক দিক দিয়ে অপ্রতিদ্বন্দ্বী থাকতে চায়।

উল্লেখ্য, আগামী জুলাই মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ সফটওয়্যার পাবে এবং ওই সময়ই এফ-৩৫ বিমান আপডেট করা সম্ভব হবে।

আরও পড়ুন : ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে তদন্তের আবেদন ফিলিস্তিনের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ