শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে তদন্তের আবেদন ফিলিস্তিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে ইসরায়েলের অপরাধ তদন্তের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) একটি আবেদন জমা দিয়েছে ফিলিস্তিন সরকার।

এবারই প্রথম বারের মতো ফিলিস্তিন সরকার আইসিসিতে এ ধরনের আবেদন করলো।

মঙ্গলবার ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি নেদারল্যান্ডের হেগে অবস্থিত আদালতে গিয়ে প্রসিকিউটর ফাতু বেনসুদার সঙ্গে দেখা করে এই আবেদন জানান।

ওই বৈঠকের পর মালিকি এ আবেদনকে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন সাংবাদিকদের কাছে।

মালিকি বলেন, ওই আবেদনে ‘বসতি বিস্তার, ভূমি দখল, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ শোষণ ও বিভিন্ন জায়গায় বিশেষ করে গাজা উপত্যকায় নিরস্ত্র বিক্ষোভকারীদের পরিকল্পনামাফিক হত্যা’ এবং আরও অনেক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে।

অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে গত মে ১৪ তারিখে ৬২ জন নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারীকে ইসরায়েলি বাহিনী হত্যা করার পর এই কূটনৈতিক উদ্যোগ নিলো ফিলিস্তিন।

১৪ মে মার্কিন দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের সময়ে ফিলিস্তিনিদের বিক্ষোভে নির্বিচারে গুলি ও বোমা হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এতে কমপক্ষে ৬০ জন নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় ৩ হাজারেরও বেশি মানুষ।

কুদস ইস্যুতে গুয়েতেমালার সঙ্গে রাবাতের সহযোগিতা চুক্তি স্থগিত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ