বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকারকে ১০ দিনের আলটিমেটাম মাদরাসা শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রাথমিক বিদ্যালয়ের মতো দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে সরকারকে ১০ দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ১০ জুনের মধ্যে মাদরাসা জাতীয়করণসহ ৮ দফা দাবি পূরণ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হয়।দাবি আদায় না হলে, অাগামী ৮ জুলাই থেকে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করবেন মাদরাসা শিক্ষকরা।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যান। এছাড়া একই দাবিতে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রীকেও স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে মোট ৮ দফা দাবি তুলে ধরা হয় - 

১. প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদরাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ।

২. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা নীতিমালা ২০১৫ অনুমোদন।

৩. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পাঠদানের অনুমতি/স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার।

৪. মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনের নিয়মানুযায়ী প্রতি প্রতিষ্ঠানে ৫ জন করে শিক্ষক পুনর্বহাল।

৫. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ভবন নির্মাণ।

৬. প্রাইমারির শিক্ষকদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের পিটিআইয়ের মাধ্যমে ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ।

৭. প্রাইমারি বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থায়ী রেজিস্ট্রেশনকরণ।

৮. কোড নম্বরবিহীন মাদরাসাগুলোকে কোন নম্বরে অন্তর্ভুক্তকরণ।

আরও পড়ুন : দেওবন্দ মাদরাসার জন্য বই সংগ্রহ চলছে; আপনি অংশ নিবেন যেভাবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ