মাওলানা আতিকুর রহমান
কাতার থেকে
মুসলিম বিশ্ব বিশেষত দক্ষিণ এশিয়ার যে কোন দেশের মাদরাসা পড়ুয়া ছাত্রদের কার না মানসিক তামান্না থাকবে যে, সে ভারতের দারুল উলুল দেওবন্দে লেখাপড়া করে সেখানের স্নাতকোত্তর ডিগ্রি হাসিল করুক।
ছোট কাল থেকে নিজের ও খুব ইচ্ছা ছিল দাওরা হাদিস পরবর্তী দেওবন্দে পড়তে যাব। এ ব্যাপারে আম্মার সাথে প্রায়ই কথা বলে রাখতাম। মা’রও খুবই ইচ্ছা ছিল। বলতেন- তোর বাপ বেঁচে থাকলে তোকে দেওবন্দে পাড়ানো তো তেমন কোনো ব্যাপার ছিল না। তোকে সহজেই ভারতের ভিসা করিয়ে সেখানে ভর্তি করে দিতে পারতেন।
বিভিন্ন কারণে উনার ভারতের সাথে ভালই সম্পর্ক ছিল। প্রায়ই অনায়াসে ভারতে যাতায়াত করে থাকতেন। তাছাড়া আসামের ডিব্লিগড়ে আমার মেজ চাচাও বিবাহ শাদি করে সেখানেই বসবাস করতেন। কিন্তু কাফিয়ার বছর আমার চাচা আর জালালাইনের বছর বাবার ইন্তেকাল হওয়ায় সেই স্বপ্ন আর বাস্তবে রুপ নেয় নি, আজও স্বপ্নই হয়ে আছে।
দারুল উলুম দেওবন্দে লেখাপড়ার সুযোগ পাওয়া শুধু কিছু লোক কেন বাংলাদেশের কওমি মাদরাসার সব ছাত্রদেরই মনের একান্ত কামনা ও বাসনা। সবাই চায়- দারুল উলুম দেওবন্দের সাথে তার সরাসরি ইলমি নিসবত হোক। কিন্তু এই কামনা-বাসনাকে দাবি আখ্যা দিয়ে তা আদায়ের জন্য আন্দোলন, সংগ্রাম যৌক্তিক কিনা তা ভেবে দেখা দরকার।
দাবি এক জিনিস আর কামনা ও বাসনা আরেক জিনিস। স্বভাবতই কোনো কিছু চাওয়া বা বিশেষ কিছুর প্রতি আগ্রহ প্রকাশ করাকে কামনা বলা হলেও এতে কোথা হতে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে দেখলে বা এর প্রতিপক্ষ হিসেবে কেউ দাঁড় হলে আদালতে তা উত্থাপন করে বা তা নিয়ে রাজপথে আন্দোলন করে প্রতিপক্ষ বা প্রতিবন্ধকতা দূর করার প্রয়াসকে দাবি বলা হয়।
সাম্প্রতিক দেওবন্দে পড়াশুনার সুযোগের দাবিতে যে আন্দোলন চলছে এবং মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপির আগে আমাদের দেখা দরকার দেওবন্দে পড়াশুনার ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ হতে কোনো নিষেধাজ্ঞা জারি আছে কিনা? বা বর্তমান সরকার এ ব্যাপারে নজরদারী করতে নতুন কোনো আইন পাশের চিন্তা করছে কিনা।
কওমি মাদরাসা পড়ুয়ারা দেওবন্দে পড়তে যাওয়া বা তাতে পড়ে দেওবন্দের ডিগ্রী নিয়ে দেশে অবস্থানে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞা বা প্রতিবন্ধকতা কোন সময়ে ছিল বা আছে বলে আমার জানা নেই। আশা করি এই মর্মে কেউ কোনো প্রুফও দেখাতে পারবে না।
কোনো দেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকোত্তর শিক্ষার্থীরা ভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে ইচ্ছুক তথা এডমিট হতে হলে প্রথমত উভয় দেশের উভয় শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পারস্পরিক শà¦