শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

'রোজার মাসে বলছি, জড়িতদের কাউকে ছাড়ব না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘প্রমাণ ছাড়া যদি বদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না যায়, তাহলে যারা এই অভিযানে মারা গেছেন তাদের নাম পরিচয় এবং কী প্রমাণের ভিত্তিতে তাদের মারা হল- গনমাধ্যমে তা প্রকাশ করতে হবে।অপেক্ষা করুন, আমাদেরও দিন আসবে। রোজার মাসে বলছি, এর সঙ্গে জড়িতদের কাউকে ছাড়ব না।’

রোববার রাজধানীর এশিয়া হোটেলে নাগরিক ঐক্য আয়োজিত গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানে নিহতদের নাম পরিচয় গণমাধ্যমে প্রকাশের দাবি জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান এসব কথা বলেন ।

তিনি বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ও ছোটখাটো ভুল নিয়ে বিরোধ বাড়ানোর সুযোগ নেই দাবি করে তিনি বলেন, সবাই যাতে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাই সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সরকার অংশগ্রহণমূলক নির্বাচন দিবে না। যদি দিত তাহলে খালেদা জিয়ার একটি জামিন নিয়ে এইভাবে তাল্টিবাল্টি করত না।

তিনি আরো বলেন, দেশে ভয়ের সংস্কৃতি চালুর চেষ্টা চলছে এমন দাবি করে মান্না বলেন, কেউ কেউ আমাকে বলছেন, এরপর অস্ত্র উদ্ধারের নামে অভিযান হবে, পরে চোরাকারবারি ধরার নামে অভিযান হবে। ক্রসফায়ার চলতেই থাকবে। এরমধ্যে নির্বাচন আয়োজন করা হবে।

আলোচনায় আরও অংশ নেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক।

আরও পড়ুন : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ