শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও মহাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই অভিযান শুরু হয়।

কমলাপুর রেলওয়ে স্টেশন, টিটিপাড়া ও মহাখালীর কড়াইল বস্তি এলাকায় রাত ১১টা পর্যন্ত এই অভিযান চলে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযানে মহাখালী ও কমলাপুর থেকে মোট ৫২ জনকে আটক করা হয়। এর মধ্যে মহাখালীর কড়াইল বস্তি থেকে ৩০ জন ও কমলাপুর থেকে ২২ জন আটক করা হয়।

তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান এখনো চলছে বলেও জানা পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরো বলেন, কড়াইলের অভিযানে এক হাজার ডিএমপির সদস্য, গুলশান থানা পুলিশ, কাউন্টার টেররিজম এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রয়েছেন।

অন্যদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান পরিবর্তন ডটকমকে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ জনকে আটক করা হয়। অভিযানে পুলিশের সঙ্গে অংশ নিয়েছে গোয়েন্দা সদস্য, ডগ স্কোয়াড, সাঁজোয়া যান ও জল কামান টিম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ