বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

কাতারে সামরিক বাহিনীদের জন্য কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ২১ মে থেকে কাতারে সামরিক বাহিনীদের জন্য ২২তম কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় সে দেশের বিভিন্ন সামরিক বাহিনীর ২৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

সামরিক বাহিনীদের জন্য আয়োজিত বর্নাঢ্য এ প্রতিযোগিতা দুই সপ্তাহব্যাপী চলবে বলে জানিয়েছে বার্তা সংস্থা েইকনা।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান ঘানিম বিন শাহীন আল-ঘানিমের উপস্থিত ছিলেন।

কাতারের সশস্ত্র বাহিনীর জন্য অনুষ্ঠিত কুরআন সংস্থা কমিটির চেয়ারম্যান আলী আহমাদ বারেক এ ব্যাপারে বলেন, এই প্রতিযোগিতায় কাতারের সশস্ত্র বাহিনীর সকল ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেছে। আশা করছি, এ প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রতিযোগিতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়ায় হবে।

আলী আহমাদ বারেক বলেন, কাতারে সামরিক বাহিনীদের জন্য ২২তম কুরআন প্রতিযোগিতা মোট ৭টি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো যথাক্রমে সম্পূর্ণ কুরআন হেফজ, ২৫ পারা হেফজ, ২০ পারা হেফজ, ১৫ পারা হেফজ, ১০ পারা হেফজ, ৫ পারা হেফজ, এবং ৩ পারা হেফজ।

উল্লেখ্য, এই প্রতিযোগিতা কাতারের ইসলামী মন্ত্রণালয়ের কুরআন হেফজ বিভাগের সহযোগিতায় সে দেশের রাজধানী দোহার আস-সাদ এলাকার সামরিক ক্রীড়া ইউনিয়ন অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি আরবে কুরআনিক টাওয়ার উদ্বোধন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ