শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কুদস ইস্যুতে গুয়েতেমালার সঙ্গে রাবাতের সহযোগিতা চুক্তি স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: মরক্কোর রাজধানী কর্তৃপক্ষ-পরিষদ গুয়েতেমালার রাজধানীর সঙ্গে করা পারষ্পারিক সহযোগিতার যৌথ চুক্তি বাতিল করেছে। গুয়েতেমালা কুদসে তাদের রাজধানী স্থানান্তর করার প্রতিবাদে মরক্কোর রাজধানী কর্তৃপক্ষ-পরিষদ এ সিদ্ধান্ত গ্রহন করে।

রাবাতের সহকারী মেয়র হাসান উমরানী আল জাজিরাকে জানায়, গুয়েতমালা সিটির সঙ্গে করা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত রাজধানী-কর্তৃপক্ষের সকল সদস্যের সম্মতিতে হয়েছে।যা বর্তমান পরিস্থিতিতে এ চুক্তি কার্যত প্রত্যাখ্যান করা হয়েছে।

উমরানী মনে করেন, পরিষদের এ সিদ্ধান্ত মরক্কোর সরকারী অবস্থানের সঙ্গে সাজুস্যপূর্ণ।
রাজধানীর মেয়র মুহাম্মাদ সাদিকী গত শুক্রবার পররাষ্টমন্ত্রীর নিকট এক বার্তায় রাজধানী-কর্তৃপক্ষের সিদ্ধান্তের সম্পর্কে জানান এবং মন্ত্রনালয়কে এ সংশ্লিষ্ঠ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।

উমরানী বলেন,রাজধানী-কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার তাকে অনুসরণকারী অন্যান্য রাষ্টের দায়িত্বহীন সিদ্ধান্তের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

২০১৭ সালে গুয়েতমালা মরক্কে তাদের দূতাবাস খুলে এবং আফ্রিকায় এটা তাদের দ্বিতীয় দূতাবাস। মধ্য আফ্রিকা ও ল্যাটিন আফ্রিকার সঙ্গে মরক্কোর সম্পর্ক শক্তিশালী করার জন্য মরক্কো এখানে গুয়েতেমালার দূতাবাস খোলার ব্যবস্থা করে।

মরক্কো ফিলিস্তিনী ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ক আব্দুল কাদির আলইলমী আল জাজিরাকে বলেন,মরক্কোর সকল প্রতিষ্ঠানকে এমন পদক্ষেপ নিতে হবে, যা কুদস-ইস্যুতে মরক্কোর জনগণের অনুভূতির প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট ও তার অনুসরণে কুদসে দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরূদ্ধে গত কয়েক সপ্তাহ হতে মরক্কোর জনগণ তাদের ক্রুদ্ধতা জানিয়ে আসছে। ফিলিস্তিনীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাবাতসহ বিভিন্ন শহরে পদযাত্রা এবং বিক্ষোভ হয়।

সূত্রঃ আলজাজিরা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ