শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্যারাগুয়ের দূতাবাস তেল আবিব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরকে বেআইনি ও উসকানিমূলক হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওসায়মিন এক বিবৃতিতে বলেছেন, বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরের মাধ্যমে প্যারাগুয়ে সব আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সব প্রস্তাব লঙ্ঘন করেছে।

এ ধরনের বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওআইসির ইস্তাম্বুল বৈঠকে মুসলিম দেশগুলোর নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন যে, দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেয়া হবে।

গতকাল সব প্রতিবাদ ও আইনকে উপেক্ষা করে আমেরিকার পথ অনুসরণ করে তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) দূতাবাস স্থানান্তর করেছে প্যারাগুয়ে। এর আগে গত বুধবার গুয়াতেমালা তাদের দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়।

গত ১৪ মে পবিত্র বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করে আমেরিকা। সেদিন এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে ৬০ জনের ফিলিস্তিনি শহীদ হন। আহত হয় কয়েক হাজার মানুষ।

‘রমজানের ফ্রি সময়ে বেশি বেশি জনগণের পাশে যান; বন্ধন দৃঢ় করুন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ