শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

‘রমজানের ফ্রি সময়ে বেশি বেশি জনগণের পাশে যান; বন্ধন দৃঢ় করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিকভাবে রমজানের পবিত্রতা রক্ষায় উৎসাহ ব্যঞ্জক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং রমজানে ঘন ঘন ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে উলামা-মাশায়েখ ও সকল শ্রেণী-পেশার মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।

একই সঙ্গে তিনি বেহায়াপনা, নগ্নপনা ও বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধসহ সকল প্রকার অনৈসলামিক কর্মকান্ডের ব্যাপারে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, উলামায়ে কেরামকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, সেবামূলক কাজ ও দারিদ্র দূরিকরণে উদ্যোগী ভূমিকায় আরো বেশী সম্পৃক্ত হতে হবে। পাশাপাশি পবিত্র রমযানে অধিক হারে নামায আদায়, কুরআন তিলাওয়াত, যিকির-আযকার, দান-সদকাসহ ব্যাপকভাবে ইবাদত-বন্দেগী পালন এবং সকল প্রকার অন্যায়, অপরাধ ও গুনাহ থেকে দূরে থাকার দাওয়াত সাধারণ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। গীবত তথা পরনিন্দা থেকে দূরে থাকতে হবে।

আজ (২২ মে) মঙ্গলবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে দেশের উলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আল্লামা নূর হোসাইন কাসেমী আরো বলেন, রমজান মাসে দেশের প্রায় সকল কওমী মাদরাসার শিক্ষা বিভাগ ছুটি থাকে। পবিত্র রমজানের এই সময়ে তরুণ আলেম ও মাদরাসা ছাত্রদের দাওয়াতী কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনসহ সর্বস্তরের মুসলমানদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে ব্যাপক গণসংযোগে নেমে পড়তে হবে।

রমাযান মাসে ৪ টা কাজ বেশি বেশি করতে হবে

উলামা-মাশায়েখ ও দ্বীনদার বিত্তশালীগণ স্থানীয় পর্যায়ে উদ্যোগ নিয়ে গরিব-এতিম, শ্রমিক-মজদুর, ছাত্র, যুবক, ব্যবসায়ীদের নিয়ে এলাকা ভিত্তিক ঘন ঘন ইফতার মাহফিলের আয়োজন করে সমাজের এসব শ্রেণী-পেশার মুসলমানদের একত্রিত করে তাদের সাথে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করতে সচেষ্ট হবেন।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের দুঃখ-দুর্দশা, অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শুনে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করবেন এবং সহমর্মিতা প্রকাশ করে তাদের সাà