শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ ১১ টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

কর্মসূচির অংশ হিসেবে তারা দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয় বেলা ১১টা হতে ১টা পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধেরও ঘোষণা দেয়।

গতকাল এক সংবাদ সম্মলনে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এই ঘোষণা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর অতি উত্সাহী কিছু সন্ত্রাসী হামলা চালায়। এছাড়া রংপুরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। এসব ঘটনার প্রতিবাদ ও সংসদে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে আমরা দেশের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পালন করবো।

যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার ৩১ দিন পরও আমাদের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন দেওয়া হয়নি। আমরা ছাত্র সমাজ আর আন্দোলন করতে চাই না। আমাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হোক।

মুক্তিযোদ্ধামন্ত্রী বললেন কোটা ব্যবস্থা থাকবে

-আরআর