সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মুক্তিযোদ্ধামন্ত্রী বললেন কোটা ব্যবস্থা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা ব্যবস্থা থাকবে। তবে মেধাবীরা যাতে বেশি সুযোগ পায় তারও ব্যবস্থা করা হচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্তব্য করেছেন।

শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা-প্রাগপুর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের অন্যতম সংগঠক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলমের (আনিস) নামে জেলা পরিষদে বাস্তবায়নাধীন সড়কের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মুক্তিযোদ্ধামন্ত্রী বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে তথ্য প্রকাশ পেয়েছে, তাতে অন্যদের মদদ থাকার সুস্পষ্ট প্রমাণ আছে। দেশ থেকে বিতাড়িত তারেক জিয়া তাদেরকে উৎসাহিত করেছে। এই আন্দেলনকে কীভাবে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে পরিণত করা যায়, সেই চেষ্টাও করা হয়েছে।

তিনি বলেন, হতে পরে প্রথম দিকে এই আন্দোলনের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু পরবর্তীতে এটা উদ্দেশ্যমূলক ছিল এবং এই আন্দোলনের মাধ্যমে বিএনপি রাজপথে আসার একটা হীন প্রচেষ্টা চালিয়েছিল।

মুক্তিযোদ্ধা সন্তানদের আশ্বস্ত করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মকে কীভাবে সম্মানিত করতে হবে এবং কীভাবে রাষ্ট্রীয় এবং প্রশাসনিকভাবে কাজে লাগানো যাবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা রয়েছে।

আরো পড়ুন- জার্মানিতে মদের বোতলে কালিমাখচিত সৌদি পতাকা, মুসলিমদের ক্ষোভ