মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

‘ইসরায়েলি বাহিনীর হামলায় ১১ ইরানি ও ৬ সিরিয়ান সেনা নিহত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাজ্যকেন্দ্রিক পরিদর্শক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস’ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় চলতি সপ্তাহে সিরিয়ায় ১১ জন ইরানি সেনা নিহত হয়েছে।

এছাড়াও আরো ৬ সিরিয়ান সেনাও নিহত হয়েছেন ওই সময়। শনিবার সংস্থাটির এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সংস্থার পরিচালক রামি আব্দেল রহমান বলেন, ইসরাইলি বাহিনীর হামলায় মোট ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে আসাদ বাহিনীর ৬ জন ও ইরানি সেনা বাহিনীর ১১ জন সদস্য রয়েছে।

এর আগে এই সংস্থাটির পক্ষ থেকে মোট নিহতের সংখ্যা ২৩ জন বলে দাবি করা হয়েছিল। কিন্তু তার মধ্যে ইরানি সেনা কতজন, তা নিশ্চিত করা হয়নি। নিহত হওয়া ইরানি সেনা সংখ্যা শনিবার নিশ্চিত করল সংস্থাটি।

পাকিস্তান থেকে পালাতে পারলেন না মার্কিন কূটনীতিক
আজ থেকে শুরু কলেজে ভর্তির আবেদন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ