শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আজ থেকে শুরু কলেজে ভর্তির আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সব সরকারি-বেসরকারি কলেজে রোববার (১৩ মে) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

এবারো মাধ্যমিকের ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

একাদশ শ্রেণির ‘ভর্তি নীতিমালা-২০১৮’ অনুযায়ী শুরু হওয়া ভর্তি আজ রোববার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে আবেদনের কাজ শুরু হবে।

এই ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনের এ ঠিকানায় www.xiclassadmission.gov.bd। এছাড়া এসএমএসে আবেদন করা যাবে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে। ভর্তির আবেদনে পছন্দ অনুসারে সর্বোচ্চ ১০টি কলেজের নাম দেয়া যাবে।

অনলাইনে ভর্তিতে লাগবে ১৫০ টাকা আর আবেদন করা যাবে ৫ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে এসএমএস এর মাধ্যমে আবেদনে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফি দিতে হবে ১২০ টাকা করে।

 

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ