শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

মুগদায় জাতীয় নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শনিবার সকালে রাজধানীর মুগদায় জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নার্সিং শিক্ষায় প্রশিক্ষণার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানান এবং ব্যতিক্রমী শিক্ষার মাধ্যমে রোগীদের সেবার মাধ্যমে মানবতাকে উচ্চকিত করার কথা বলেন।

মাহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট উপগ্রহ পাঠানোর বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ উচ্চ মর্যাদা অর্জন করেছে। আমরা এ অগ্রগতি ধরে রাখতে চাই।

তথ্যানুযায়ী, দেশে সরকারি পর্যায়ে ৪৩টি ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ৩৮টি ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ১৮টি বিএসসি নার্সিং কলেজ কলেজ রয়েছে।

এসব প্রতিষ্ঠানে চার হাজার ৯৯০ জনের পাঠদানের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বেসরকারি পর্যায়ে ১০৮টি ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ১৩টি ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ৩৭১টি বিএসসি নার্সিং কলেজ রয়েছে। যেখানে ৯ হাজার ৫০ শিক্ষার্থীর পাঠদানের ব্যবস্থা আছে।]

নব উব্দোধিত জাতীয় নার্সিং ইনস্টিটিউট এক্ষেত্রে বাড়তি সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। তার সম্মানে ১২ মে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘নার্সেস বলিষ্ঠ কণ্ঠস্বর, স্বাস্থ্য মানবিক অধিকার।’

‘যুক্তরাষ্ট্র-ইউরোপের কাছে দায়বদ্ধ নয় ইরান’
মহাকাশের বুকে স্বপ্নের স্বাক্ষর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ