বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘যুক্তরাষ্ট্র-ইউরোপের কাছে দায়বদ্ধ নয় ইরান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে ইরান যুক্তরাষ্ট্র বা ইউরোপ কারো কাছে দায়বদ্ধ নয়। কত কিলোমিটার পাল্লা ক্ষেপণাস্ত্র তৈরি করবে সেটা তাদের ঘরোয়া ব্যাপার।

শুক্রবার তেহরানের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেয়া বক্তব্যে খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি এসব কথা বলেন।

এ সময় তিনি বলে, পরমাণু সমঝোতা পুরোপুরি কার্যকর করতে এবং ইরানের ক্ষতি পুষিয়ে দিতে তেহরান ইউরোপকে যে সময় বেঁধে দিয়েছে তা পার হলে ইরানও এ সমঝোতা থেকে বেরিয়ে যাবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

খাতামি বলেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপ কারো ওপর আস্থা রাখা যায় না এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের দিক দিয়ে ওয়াশিংটনের চেয়ে ব্রাসেলস কোনো অংশে কম নয়।

তিনি বলেন, ইরানে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই শত্রুরা এই সরকারব্যবস্থা উৎখাতের চেষ্টা করে এসেছে।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুর্বল করতে চান এবং তার সঙ্গে সুর মিলিয়ে মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ ইরানের শক্তিমত্তাকে সহ্য করতে পারছে না।

মহাকাশের বুকে স্বপ্নের স্বাক্ষর
দুই মাসের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর লাগাম ধরবে বাংলাদেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ