শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

দুই বছরের ছেলেকে নিয়ে ট্রেনের নিচে মা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার মিরপুরে দুই বছরের ছেলেকে নিয়ে ট্রেন আসার আগে রেললাইনে হাঁটছেন এক নারী। স্থানীয়রা চিৎকার করলেও তিনি শোনেননি। ওই সময় ট্রেনের নিচে কাটা পড়ে মা (৩৫) ও ছেলে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর স্টেশনের ২ কিমি. আগে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মহিলাটি তার শিশুকে নিয়ে আত্মহত্যা করেছে। আশপাশের লোকজন তাকে রেললাইন থেকে সরে যেতে বললেও কিন্তু তিনি শোনেননি।

পোড়াদহ জিআরপি থানার ওসি সুনিল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে।

ঘটনাস্থলে জিআরপি থানার এসআই আবুল হোসেন তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরো পড়ুন- বায়তুল্লাহর অজানা ৭টি তথ্য