শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

যৌতুকের দাবি মিথ্যা প্রমাণিত হলেই ৫ বছরের জেল, ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মন্ত্রীসভায় অনুমোদন করা হয়েছে ‘যৌতুক নিরোধ আইন, ২০১৮’ এর চূড়ান্ত খসড়া। খসড়ায় বলা হয়েছে, যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে ৫ বছরের জেল ও ৫০ হাজার টাকার জরিমানা দিতে হবে মামলাকারীকে।

হঠাৎ এমন আইন পাশ করায় ভিক্টিমদের মধ্যে মামলা করার ব্যাপারে ভীতি দেখা দিয়েছে বলে জানা গেছে। কেউ কেউ মনে করছেন, এ আইনের মাধ্যমে যৌতুকের অপরাধে শিথিলতা আনা হয়েছে।

তাদের বক্তব্য, বর্তমানে অনেক আসামীই খুব সহজে আদালতে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করে খালাস পেয়ে যায়। ফলে এক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটবে না বলে মনে করেন তারা।

যৌতুক বিষয়ে মামলা করলে উল্টো মামলাকারীর জেল-জরিমানার পথ খোলা হয়েছে বলেও অনেকে মনে করছেন। যৌতুক বন্ধের ব্যাপারে কঠোরতা না করে যৌতুক যারা দাবি করে তাদের পথ সুগম করা হয়েছে, আইনটির এমন সমালোচনাও চোখে পড়ার মতো।

আরো পড়ুন : বোকো হারামের ১০০০ বন্দীকে উদ্ধার

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ