শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

বোকো হারামের ১০০০ বন্দীকে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : নাইজেরিয়ার সেনাবাহিনী বলছে তারা উত্তর-পূর্ব নাইজেরিয়া থেকে সহস্রাধিক মানুষকে উদ্ধার করেছে, যাদেরকে বোকো হারাম বন্দী করে রেখেছিলো।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টেক্সাস চুকউ সোমবার এই ঘোষণা দেন।

বন্দীদের উদ্ধার করা হয় বরনো জেলার চারটি গ্রাম থেকে। বন্দীদের বেশিরভাগই নারী ও শিশু। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কিছু পুরুষও রয়েছে, যাদেরকে বোকো হারামের যোদ্ধা হতে বাধ্য করা হয়েছিলো।

নাইজেরিয়া, কেমেরুন, চাদ, নিগার ও বেনিনের সৈন্যদের নিয়ে গঠিত বহুজাতিক বাহিনী এই উদ্ধার কাজে সহায়তা করেছে।

নাইজেরিয়া ও এর পার্শবর্তী দেশগুলোতে জঙ্গি কার্যক্রম শুরু করার পর থেকে গত নয় বছরে বোকো হারাম হাজার হাজার মানুষকে অপহরণ করেছে। তাদের মধ্যে বেশিরভাগই তরুণী ও যুবতী।

এই দলটি আন্তর্জাতিকভাবে কুখ্যাত হয়ে ওঠে গত ২০১৪ সালের এপ্রিল মাসে চিবোক শহর থেকে ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করার পর। সেই সময় অপহৃত প্রায় ১০০ স্কুলছাত্রী এখনও নিখোঁজ। বোকো হারামের সহিংসতায় এ পর্যন্ত ২০০০০ মানুষ নিহত হয়েছে এবং প্রায় দুই মিলিয়ন মানুষ গৃহহীন হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন : পিপলস পার্টি ও তাহরিকে ইনসাফের সংঘর্ষে করাচি রণক্ষেত্র


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ