বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

‘রমজানে কেউ পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন রমজান মাস উপলক্ষে চাহিদার চেয়ে পর্যাপ্ত পণ্য মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এক মতবিনিময় সভায় একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি, খেজুর, ডালসহ সব ভোগ্য পণ্য চাহিদার চেয়ে বেশি মজুত রয়েছে। তাই বাজার স্বাভাবিক থাকবে। কেউ যদি অধিক মুনাফার জন্য দাম বেশি রাখে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, বাণিজ্যমন্ত্রী যখন এই কথা বলছেন, ঠিক তখনই রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের মধ্যে বেশ কিছু পণ্যের দাম বাড়তির দিকে।

আগামী ৬ তারিখ থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে। তার আগেই  সরকারের বিপণন সংস্থা-টিসিবির তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, গেলো সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মুরগী (ব্রয়লার), পেঁয়াজ (দেশি), পেঁয়াজ (আমদানি) ও আমদানি করা রসুনের দাম বেড়েছে।

গত সপ্তাহে যেখানে ব্রয়লার মুরগীর দাম ছিল কেজিপ্রতি ১৩৫ থেকে ১৪৫ টাকা, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকা দরে, দেশি পেঁয়াজ, আমদানি পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১৫ টাকা। তবে আমদানি করা বড় দানার ডালের দাম হ্রাস পেয়েছে।

আজ বুধবার সকালে গাজীপুর রোডের নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বানিজ্যমন্ত্রী গত শুক্রবার রাতে নতুন বাজারের মনোহারী পট্টীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে ওই মতবিনিময় সভা করেন।

এসময় ক্ষতিগ্রস্ত ৫২ জন ব্যবসায়ীদের মাঝে নগদ প্রায় ১৫ লাখ টাকা বিতরণ করেন মন্ত্রী।

 

সভায় জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোশারেফ হোসেন বক্তব্য দেন।

এসএস

আরো পড়ুন : আলেমদের মর্যাদা বিষয়ে মাওলানা সাদ কান্ধলভির বিশেষ বয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ