শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আলেমদের মর্যাদা বিষয়ে মাওলানা সাদ কান্ধলভির বিশেষ বয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সাম্প্রতিক দিল্লির নিযামুদ্দিন তাবলিগি  মারকাযে মাওলানা সাদ কান্ধলভি হায়াতুস সাহাবার তালিমের মজলিসে উলামাদের সোহবত গ্রহণ, তাদের সম্মান মর্যাদা ও তাদের থেকে দীনের ইলম হাসিল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচেনা পেশ  করেন। সে বয়ানের চুম্বকাংশ আওয়ার ইসলামের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

তিনি বলেন, গতকাল বুখারি শরিফের কিতাবুলআম্বিয়াতে নূহ আ. এর আলোচনায় পড়লাম, আল্লাহ তাআলা এই উম্মতকে মু'তাদিল বা ন্যয়পরায়ণ উম্মত হিসাবে পাঠিয়েছেন। তাই কোন ব্যক্তির ভুল হলে তার ভুল অবশ্যইভুল। কিন্তু তার মানে এই নয় যে তার ভালো ও সঠিক কথা গুলোকেও জোরপূর্বকভাবে ভুল প্রমাণ করার ব্যর্থ চেষ্টায় নিজেকে লিপ্ত রাখব ৷

তালিমে উপস্থিত সাথীদের উদ্দেশ্য করে মাওলানা সাদ কান্ধলভি বলেন,  ইলম অর্জনের আসল জায়গা হল উলামায়ে কেরামের মজলিস ৷ কেননা, উলামায়ে কেরাম থেকে ইলম হাসিল করলে সেই ইলমের সাথে তরবিয়াত-আত্মশুদ্ধিও থাকে৷

আর ইলম, উলামায়ে কেরাম ও আহলে তাকওয়া ছাড়া হাসিল করলে কিছু মা'লুমাত বা জ্ঞান তো অবশ্যই হাসিল হবে, কিন্তু সেই জ্ঞানের সাথে তরবিয়াত তথা আত্মশুদ্ধি অর্জন হবে না ৷

এ জন্য সর্বক্ষেত্রে উলামায়ে কেরামগণের মজলিসের মুখাপেক্ষী হয়ে থাকা চাই ৷
কেননা, প্রত্যেক জিনিস লেনদেন করার জায়গা নির্দিষ্ট, সবজির দোকানে ওষুধ পাওয়া যাবে না, আর ওষুধের দোকানে গোশত পাওয়া যাবে না ৷ আর গোশ্তের দোকানে সবজি পাওয়া যাবে না ৷

এটা কিভাবে সম্ভব হতে পারে যে, দুনিয়ার সামানা ক্রয়ের জন্য প্রত্যেকটির জায়গা আলাদা আলাদা নির্ধারিত রয়েছে। অথচ, ইলমের জন্য আসল ও নির্ধারিত জায়গা উলামা হযরাত ছাড়া অন্য কোথাও ইলম তালাশ করা হবে!
এটা তো একটা সাধারণ বিষয় যে, দুনিয়াবী জিনিস যদি নির্ধারিত শপ ছাড়া না পাওয়া যায়, তাহলে ইলমের মত এত দামী একটা জিনিস উলামা এবং ইলমের মারকাজ মাদারিস ছাড়া কিভাবে পাওয়া যাবে ও অর্জন করা যাবে?

এ জন্য ইলম অর্জন করো সাহাবায়ে করাম ও আমাদের আকাবিরদের  তরিকার উপর ৷ নিজের পরিবেশ থেকে বের হয়ে ইলমের পরিবেশে প্রবেশ করে ইলম অর্জন করাই হলো আসল ইলম ও মুজাহাদা, নিজ ঘরে বসে বসে ইলম অর্জন করাটা আসল ইলম ও মুজাহাদা নয় ৷

হজরত মাওলানা সাদ কান্ধলভি  আরো বলেন, যদি সমস্ত মাখলুকসহ ফিরিশতাগণের দুআয়ে মাগফিরাত ও রহমতে শামিল হতে চাও তাহলে নিজের ঘর ছেড়ে ইলমি পরিবেশে আসো ৷ এবং দুইটা নিয়ত করে বের হও। প্রথমত ইলà¦