শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত আসারামসহ ২ সঙ্গী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুতাসিম বিল্লাহ: নাবালিকা ধর্ষণ মামলায় স্বঘোষিত গুরু আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করল ‌যোধপুরের বিশেষ আদালত। একইসঙ্গে আসারামের দুই সঙ্গীকেও দোষী সাব্যস্ত করা হয়েছে।

রায় ঘোষণার পর নি‌র্যাতিতার বাবা সংবাদ মাধ্যমে বলেন, আশাকরি আসারামের কড়া সাজা হবে। দুর্দশার দিনে ‌যাঁরা আমাদের পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ। ‌যেসব সাক্ষীদের খুন করে লোপাট করে দেওয়া হয়েছে তাদের পরিবারও ন্যায় বিচার পাবে বলে মনে করছি।’

উল্লেখ্য, ২০১৩ সালে ‌যোধপুরে নিজের আশ্রমে এক কিশোরীকে ধর্ষণ করার অভি‌যোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। আজ সেই মামলার রায় ঘোষণা উপলক্ষ্যে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বাপুর বিপুল সমর্থকের কথা মাথায় রেখে রাজস্থান, গুজরাট ও হরিয়ানায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

এসএস

আরো পড়ুন : উপযুক্ত শাস্তি পাবেন কি ধর্ষক ধর্মগুরু আসারাম বাপু?