বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

অবশেষে খালেদা জিয়ার সাক্ষাত পেলেন পরিবারের ৫ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করলেন তার পরিবারের ৫ সদস্য।  বেশ কিছুদিন ধরেই তারা সাক্ষাত করতে চেয়েও পাননি। অবশেষে  বিকাল সাড়ে ৪ টার দিকে ঘন্টাব্যাপী সাক্ষাতের সুযোগ পান খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।

প্রায় দুই সপ্তাহ পর গতকাল মঙ্গলবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান তার বড় বোন সেলিনা ইসলাম, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি বেবি ইসলাম, ভাগ্নে ডা. মো. মামুন ও বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান খান।

গত ১৪ এপ্রিলের এ প্রথম তারা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন । তারা এমন এক সময়ে সাক্ষাতের সুযোগ পেয়েছেন যখন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ও চিকিত্সা নিয়ে উদ্বিগ্ন বিএনপি।

এদিকে গতকাল দুপুরে নয়া পল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ১০ থেকে ১২ দিন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর পাচ্ছে না বিএনপি।

তিনি বলেন, আমরা কেউই তার স্বাস্থ্যের কোনো খবর পাচ্ছি না। দেখা করতেও দিচ্ছে না। এ নিয়ে আমাদের দলের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। কিন্তু সরকার বেগম জিয়াকে নিয়ে টালবাহানা করছে।

এসএস

আরো পড়ুন : জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ