বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেল ইসরায়েলিরা প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

জম্মু কাশ্মীরে শিশু ধর্ষকদের ফাঁসির বিধান রেখে আইন পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: জম্মু কাশ্মীর সরকার শিশু ধর্ষকদের জন্য ফাঁসির বিধান রেখে আইন পাস করেছে।

এছাড়া সরকার শিশুদের যৌন হয়রানি থেকে রক্ষার জন্য ‘জম্মু কাশ্মীর প্রোটেকশন অব চিলড্রেন’ নামে আরেকটি আইন পাস করেছে।

গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই আইনগুলো পাস হয়।

এরপর আইনটি রাজ্যের গভর্নর নরেন্দ্রনাথ দোহরার কাছে পাঠানো হবে। সেখানে মঞ্জুর হলেই আইনটি জম্মু কাশ্মীরে কার্যকর হবে।

রাজ্যের আইনমন্ত্রী আব্দুল হক খান এবং অর্থ, শিক্ষা ও কর্মসংস্থান মন্ত্রী সাইয়েদ মুহাম্মাদ আলতাফ বুখারী মন্ত্রীসভার বৈঠকের পর একটি জনাকীর্ণ প্রেস কনফারেন্সে এসব কথা কথা জানান।

আব্দুল হক বলেন, ফৌজদারি আইন অর্ডিনেন্স ২০১৮ কার্যকর হওয়ার জন্য রনবীর পেনাল কোডে পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, এই অর্ডিনেন্সের মূল বক্তব্য হলো, ১২ বছরের কম বয়সী শিশুর ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইনে বলা হয়েছে, ১২ বছরের কম বয়সী শিশুর ধর্ষককে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড দেওয়া হবে। ১৩-১৬ বছর বয়সী কিশোরীর ধর্ষককে ২০ বছর বা যাবজ্জীবন সাজা দেওয়া হবে।

সূত্র: রোজনামা খবরেঁ/এফএফ

আরো পড়ুন- মারকাযুল কুরআনের উদ্যোগে ১০ দিনব্যাপী কুরআন মাশক কোর্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ