শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

তালেবানের সঙ্গে আলোচনা করতে আফগানিস্তান যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির আমন্ত্রণে আজ  আফগানিস্তান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি।একদিনের এই সফরে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পুনঃস্থাপনে সহায়তার জন্য আব্বাসি বৈঠকে বসবেন বসবেন বলে জানা গেছে।

এ ছাড়াও সফরকালে ‍দু’দেশের শীর্ষ দুই নেতা আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া, আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু, দ্বিপাক্ষিক বাণিজ্য, আফগান অভিভাসীদের ফেরত পাঠানো, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে সক্ষমতা বৃদ্ধিতে পাকিস্তান সহায়তা দিতে প্রস্তুত আছে। এছাড়া দু’দেশের মধ্যে সফরকে সহজ করা বেং দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও ট্রানজিট সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন : হাফেজদের রক্তে রঞ্জিত আল্লাহর কুরআন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ