শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

ইউরোপে খ্রিস্টধর্ম শিগগির বিলুপ্ত হবে: গবেষণার তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপের তরুণরা খ্রিস্ট ধর্মের অনুশীলন থেকে সরে যাওয়ার কারণে সেখানে খুব দ্রুত খ্রিস্ট ধর্ম বিলুপ্ত হবে বলে গবেষকরা ধারণা করছেন।

‘ইউরোপের তরুণদের ধর্ম’ শিরোনামের একটি গবেষণায় নেতৃত্ব দেন লন্ডনের সেন্ট ম্যারি’স ইউনিভার্সিটির অধ্যাপক স্টিফেন বুলিভেন্ট।

গবেষণায় বুলিভেন্ট দেখিয়েছেন, মহাদেশের দেশগুলোর মধ্যে চেক রিপাবলিকে সবচেয়ে বেশি ধর্মহীন তরুণ বাস করেন। দেশটির ১৬ থেকে ২৯ বছর বয়সী তরুণদের ৯১ শতাংশ জানিয়েছেন, তারা ধর্ম অনুসরণ করেন না।

এছাড়া হল্যান্ড, সুইডেন এবং এসথোনিয়া- তিনটি দেশের তরুণদের ৭০ থেকে ৮০ শতাংশ ধর্মের অনুসারী নয়।

এছাড়া চেক রিপাবলিকের ৮০ শতাংশ এবং সুইডেন, ডেনমার্ক, এসথোনিয়া, হল্যান্ড, ফ্রান্স এবং নরওয়ের প্রায় ৭০ শতাংশ তরুণ জানিয়েছেন তারা কখনো প্রার্থনা করেননি। স্পেন, হল্যান্ড, ব্রিটেন ও বেলজিয়ামের ৬০ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা কখনো কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেননি।

এ ব্যাপারে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া ‘ধার্মিক হিসেবে বা ধর্ম অনুশীলনকারী হিসেবে পরিচয় দেয়া’ তরুণদের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। তবে এক্ষেত্রে ব্রিটেনে তরুণদের সংখ্যা ইউরোপের অন্যান্য দেশ থেকে কিছুটা বেশি। কিন্তু এ ব্যাপারে অধ্যাপক বুলিভেন্ট দু’টি বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন।

তিনি জানান, ব্রিটেনের প্রতি ৫জন ক্যাথলিক তরুণের একজন ব্রিটেনে জন্ম নেয়নি। অর্থাৎ, ধার্মিক তরুণরা এখানে বেশি হওয়ার পেছনে অভিবাসন একটি কারণ। আর মুসলিম তরুণরা অন্যদের তুলনায় বেশি ধর্মের প্রতি অনুরক্ত। আবার তাদের জন্মহার ব্রিটেনে অন্যান্য সব ধর্মের থেকে বেশি।

বলা হয়েছে, ২১ শতাংশ ব্রিটিশ তরুণ নিজেদেরকে খ্রিষ্টান হিসেবে পরিচয় দিয়েছেন। অন্যদিকে ৬ শতাংশ মুসলিম ব্রিটিশ তরুণ নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিয়েছেন।

দ্য গার্ডিয়ান, ইকনা

১৬ বছর জেল খাটলো নির্দোষ ৫ মুসলিম; দোষীদের শাস্তি দাবি আল্লামা আরশাদ মাদানির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ