শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

ভারতে ১৬ বছর জেল খাটলো নির্দোষ ৫ মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ভারতে নিষিদ্ধ সংগঠন স্টুডেন্স ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (সিমি) এর  সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার ৫ মুসলিম যুবকের বিরুদ্ধে প্রশাসনের হাতে যথেষ্ট প্রমাণাদি না থাকায় মুক্তি দেয়া হয়েছে।

এ অভিযুক্তদের ওপর পুলিশ বরাবরের মতো নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকাসহ নানা অভিযোগ দায়ের করে আসছিলো। কিন্তু শেষ পর্যন্ত তারা নির্ভরযোগ্য প্রমাণাদি পেশ করতে পারেন নি।

এ যুবকদের শুরু থেকে আইনি সহায়তা দিয়ে আসছিলো ভারতীয় মুসলিমদের সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের আইন বিষয়ক সহায়তা কমিটি।

জমিয়ত সভাপতি মাওলানা সাইয়িদ আরশাদ মাদানি এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দেরিতে হলেও মাজলুমদের ইনসাফ মিলেছে। এ রায়ের মাধ্যমে আদালতের প্রতি আমাদের আস্থা মজুবত হলো।

আমরা মনে করি, রাষ্ট্রের কিছু মানুষ অসহায়, নির্দোষদের সাথে বে-ইনসাফি করলেও আদালত ন্যায়ের পক্ষে ফায়সালা করে থাকেন।

মাওলানা মাদানি আরো বলেন, এ ব্যাপারে আমি খুবই মর্মাহত যে এ যুবকদের ন্যায় বিচার পেতে দীর্ঘ ১৬ বছর সময় লেগে গেল । অথচ ১৬ বছরে এক জেনারেশন যুবকে পরিণত হয়। এতো দীর্ঘ সময় যে কোনো ব্যক্তির জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট।

তাই আমি মনে করি আমাদের এ ইনসাফ অসম্পূর্ণ থেকে যাবে যদি সেসব রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপযুক্ত শাস্তি না হবে যাদের খামখেয়ালির কারণে এ যুবকদেরকে বিনা দোষে ১৬ বছরের দু:সহ জেলজীবন অতিবাহিত করতে হয়েছে। কেননা, এ যুবকরা যা হারিয়েছে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, ২০০১ সালের অক্টোবরে ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরের পুলিশ সিমির সাথে সম্পৃক্ততার অভিযোগে আনিস আহমদ, মুহাম্মদ আলী, মুহাম্মদ ইউনুস খাজা বখশ, সুলতান আহমদ ও গিয়াসুদ্দীন নামে ৫ যুবককে গ্রেফতার করে।

জমিয়তের আইনি সহায়তা কমিটির ভাষ্য মতে, ভারতের বিভিন্ন জেলে বিশেষত মধ্য প্রদেশে অনেক মুসলিম ‍যুবক বিনা দোষে জেল কাটাচ্ছেন।

সূত্র: মিল্লাত টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ