শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


চরমোনাই মাহফিলে যা বললেন দেওবন্দের তিন আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আজ ৮ মার্চ চরমোনাই জামিয়া রশিদিয়া ময়দানে অনুষ্ঠিত উলামা মাশায়েখ সম্মেলনে মূল্যাবান নসিহত পেশ করেন ভারতে দারুল উলুম দেওবন্দের ৪ শীর্ষ আলেম। তারা তাদের বয়ানে মুসলিমদের ঈমান আমলের প্রতি সর্বদা গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

আল্লামা কমরুদ্দীন আহমদ

দারুল উলুম দেওবন্দের শায়খে সানি আল্লামা কমরুদ্দীন আহমদ বলেন, আল্লাহ তায়ালা হজরত মুহাম্মদ সা.এর মাঝে অনেক সৌন্দর্য এবং বৈশিষ্ট্য দান করেছিলেন। হজরত আয়েশা রা. বলতেন, হজরত ইউসুফ আ.এর সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিলো। যদি তারা মুহাম্মদ স.এর সৌন্দর্য দেখতো তাহলে নিজেদের কলিজা কেটে ফেলতো!

রাসুল সা.কে হাওজে কাউসার দিয়েও সম্মনিত করা হয়েছে। যেখানে তারকা সমপরিমান পেয়ালা থাকবে। রাসুল সেখানে উম্মতকে পানি পান করাবেন। কিন্তু উম্মতকে এ নেয়ামত লাভ করতে হলে আমল করতে হবে। প্রথমত নিয়মিত নামাজ আদায় করতে হবে।

রাসুল সা. হাদিসে ইরশাদ করেছেন, আমার তিন জিনিস প্রিয়, নামাজ, সুগন্ধি ও নারী। আপনারা এ ময়দান থেকে এ শপথ নিন যে, নিজেরাও নামাজ আদায়ে যত্নবান হবেন এবং নিজ পরিবারকেও উৎসাহিত করবেন। আপানারা উলামা, মাদরাসা মসজিদের সাথে সুসম্পর্ক রাখুন।

বড়ই আনন্দের বিষয় যে হজরত পীর সাহেবের ডাকে এ ময়দানে লাখ লাখ মুসলমান একত্রিত হয়েছেন। এটা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের মকবুলিয়াতের নিদর্শনও বটে। (চরমোনাইর) এ সিলসিলা হজরত গাঙ্গুহী রহ.এর সিলসিলা। আর তিনি ছিলেন আকাবির উলামাদের মুরুব্বী।

আমি আমার বড়দের থেকে শুনেছি, হজরত গাঙ্গুহী রহ.এর খানকার জিকিরের প্রভাব এই ছিলো যে এক ধোপা যখন কাপড় পরিস্কার করতো তখনও সে জিকির করতো। এ সিলসিলা একটি বরকতময় সিলসিলা।

আল্লাহ তায়ালা আপানাদের এ হক তরিকার সাথে, পীর সাহেবের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ সবাইকে হকের উপর অটল বিচলতা এবং এখলাস দান করুন। সমস্ত অনিষ্টতা ও বিপদ থেকে হেফাজত করুন।

আল্লামা হাবিবুর রহামন আজমি

দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দ নেতা আল্লামা হাবিবুর রহমান আজমি বলেন, ‘আপনাদের আমন্ত্রণে আমরা ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে এখানে উপস্থিত হয়েছি। আপনাদের সাথে একত্রিত হতে পারা বড়ই আনন্দের।

রাসুল সা. বলেছেন, আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হ