বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তুরস্কের ৮২ শতাংশ মানুষই আমেরিকা বিরোধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন একটি জরিপে জানা গেছে তুরস্কের ৮২ শতাংশ মানুষ মার্কিন নীতির বিরোধী। তারা আমেরিকার আগ্রাসী নীতি পছন্দ করেন না।

জরিপে জানা গেছে, সম্প্রতি তুরস্কে আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণা ব্যাপকভাবে বেড়েছে। যদিও আগে এরকমটা ছিল না।

বিবিসি ও গ্যালপের জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা যায়, তুরস্কের ৮২ শতাংশ মানুষ মার্কিন নীতির বিরোধী।

গ্যালপের জনমত জরিপ থেকেও একই ধরণের তথ্য পাওয়া গেছে। তারা বলছে, তুরস্কের ৮০ শতাংশের বেশি মানুষ মার্কিন আগ্রাসী নীতির বিরোধী। তারা আধিপত্যকামী নীতি পরিবর্তনের দাবি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল ও কাণ্ডজ্ঞানহীন নীতির ফলেই এমনটা হয়েছে বলে ধারণা করছেন তুরস্কের রাজনীতি বিশ্লেষক এন্ডার হালওয়াচিওগ্লু।

তিনি বলেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করার মার্কিন পদক্ষেপ মুসলিম বিশ্বে দেশটির বিষয়ে বিরূপ মনোভাব বাড়িয়ে দিয়েছে।

তার মতে, শুধু মুসলিম বিশ্ব নয় গোটা বিশ্বেই এখন আমেরিকা বিরোধী মনোভাব বাড়ছে।

ইন্দোনেশিয়ার সঙ্গে ৫ চুক্তি স্বাক্ষর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ